সিরিজ হেরে দ. আফ্রিকার কাছে সিংহাসন হারাল অস্ট্রেলিয়া
কেপটাউন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১০০ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া চতুর্থ ইনিংসে ভয়াবহ ব্যাটিং ধ্বসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে। এই হারে ২-১ ব্যবধানে সিরিজ হারের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে টেস্ট র্যাঙ্কিংয়ে অবনমনও। অস্ট্রেলিয়াকে সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৬